আমরা ছাত্র

ছাত্র ছাত্র আমরা সবাই 
একে অপরের ভাই,
তবুও কেন নিজেদের মধ্যে
দ্বন্দ্ব আর লড়াই??

আমরা ছাত্র
আমরা ছাত্র  
     
রাজনীতির এই দুর্নীতিতে
পড়ে আছি সবাই,
দলে দলে লড়াই করে
মরছে ছাত্র ভাই।
ফুলের মতো ছাত্র জীবন
এখন আর নাই,
শিক্ষা এখন বিলীন হয়েছে
দুর্নীতির ধোঁয়ায়।
আমরা ছাত্র সকল ছাত্র
ছাত্র ছাত্র ভাই,
যুদ্ধ করব আমরা সবাই
দুর্নীতির পাতায়।

Post a Comment

أحدث أقدم